গোপাল মোহন্ত, গোবিন্দগঞ্জ প্রতিবেদক :
গাইবান্ধার গোবিন্দগঞ্জে মাটির দেয়াল চাপা পড়ে ফারুক শেখ (৪০) নামে এক ব্যক্তি নিহত হয়েছে। সে উপজেলা কাটাবাড়ি ইউনিয়নের পলুপাড়া গ্রামের আবু তাহের শেখের ছেলে। শুক্রবার (২ মে) দুপুরে মুখের দাড়ি সেভ করার সময় তার ওপর ঘরের মাটির দেয়াল ধ্বসে পড়লে এই দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, ফারুক মাটির ঘরের দেয়ালের পাশে বসে মুখের দাড়ি সেভ করছিল। হঠাৎ তার ওপর মাটির দেয়াল ধ্বসে পরলে সে মাটি চাপা পড়ে। তাকে উদ্ধার করে গুরুতর আহত অবস্থায় বগুড়া শজিমেক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় রাতে মারা যায়। ফারুকের স্বজনরা বিষয়টি নিশ্চিত করেছেন।
আমন্ত্রণ/এসিজি
গোবিন্দগঞ্জে মাটির দেয়াল ধ্বসে ব্যক্তি নিহত
মে ৩, ২০২৫


































