গোপাল মোহন্ত, আমন্ত্রণ প্রতিবেদক, গোবিন্দগঞ্জ :
বাংলাদেশ জামায়াতে ইসলামী গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে বৈষম্যবিরোধী ছাত্র-জনতা আন্দোলনে আহতদের মাঝে নগদ অর্থ ও চাল বিতরণ করা হয়েছে।
এ উপলক্ষে এক আলোচনা সভা শনিবার গোবিন্দগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের মিলনায়তনে উপজেলা আমীর আব্দুল বারীর সভাপতিত্বে ও উপজেলা জামায়াতের সেক্রেটারী সহকারি অধ্যাপক আশরাফুল ইসলাম রাজুর সঞ্চালনায় সভায় প্রধান অতিথিরে বক্তব্য রাখেন গাইবান্ধা জেলা জামায়াতের সাবেক আমীর রংপুর দিনাজপুর অঞ্চলের টিসম সদস্য ডা. আব্দুর রহিম সরকার এবং বিশেষ অতিথির বক্তব্য রাখেন গোবিন্দগঞ্জ উপজেলা জামায়াতে প্রতিষ্ঠাতা আমীর ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান নুরুন নবী প্রধান। এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা আবুল কালাম আজাদ, সাবেক উপজেলা আমীর মাস্টার আবুল হোসাইন, সহকারী সেক্রেটারী মশিউর রহমান, পৌর আমীর শহিদুল ইসলাম বিএসসি, সেক্রেটারী প্রভাষক হাসান সাঈদ তালুকদার, পলাশবাড়ী আদর্শ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ গোলাম মোস্তফা, গোবিন্দগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি রবিউল কবির মনু প্রমুখ।
শেষে প্রধান অতিথি ডা. আব্দুর রহিম সরকার গোবিন্দগঞ্জের আহত ১৩ জনের মাঝে প্রত্যেককে নগদ ৫ হাজার টাকা ও ১ বস্তা করে চাল প্রদান করেন।
আমন্ত্রণ/এসিজি


































