গোবিন্দগঞ্জ প্রতিবেদক :
গাইবান্ধার উপজেলার রাখালবুজ ও হরিরামপুর ইউনিয়নের সীমান্তবর্তী বড়দহ ঘাট এলাকায় অনুষ্ঠিত বারুণী মেলা থেকে জুয়া খেলার অভিযোগে ৮ জনকে আটক করেছে গোবিন্দগঞ্জ থানা পুলিশ।
গত বৃহস্পতিবার (২৬ মার্চ) বিকেলে মেলা প্রাঙ্গণে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় জুয়ার সরঞ্জাম ও নগদ টাকা জব্দ করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা যায়।
গোবিন্দগঞ্জ থানার ওসি মুহাম্মদ মোজাম্মেল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। আটককৃতরা মেলায় জুয়ার আসর বসিয়ে আসছিল বলে অভিযোগ রয়েছে।
তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।
।
আটককৃতরা হলেন মালাধর গ্রামের মৃতু মজিবর প্রধানের ছেলে করিম, রাখালবুরুজ ইউনিয়নের সোনাইডাঙ্গা গ্রামের খাজা মিয়ার ছেলে মশিউর কৈমারি দুর্গাপুর গ্রামের মোঃ বেলাল হোসেন (২৪), নাও ভাঙ্গা গ্রামের মোঃ রাশেদ মিয়া (৩২), হরিরামপুর বালিয়াতলা মো. জলিল হোসেন (২৮), বড়দহ গ্রামের মোহাম্মদ আলী (৩৫), কুঞ্জ নাকাই গ্রামের শ্রী সরজিৎ (৪০), পলাশবাড়ীর মনোহরপুর গ্রামের মো. সেলিম মিয়া (৪০)। তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
আমন্ত্রণ/এজি


































