গোপাল মোহন্ত, গোবিন্দগঞ্জ প্রতিবেদক :
গাইবান্ধার গোবিন্দগঞ্জে প্রস্তাবিত রংপুর ইপিজেড বাস্তবায়নের দাবিতে বেলা ১ থেকে ৩টা পর্যন্ত ২ঘন্টা ঢাকা-রংপুর অবরোধ করে অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে গোবিন্দগঞ্জের সাঁওতাল আদিবাসি ও সর্বস্তরের জনতা।
বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুরে পূর্বনির্ধারিত কর্মসূচির অংশ হিসেবে উপজেলা পরিষদ চত্বরে এই কর্মসূচি শুরু করে। পরে সেখান থেকে বিক্ষোভ উপজেলা নির্বাহী অফিসার তাদের সাথে অসৌজন্য মুলক আচরন করায় সেখান তেকে মিছিল নিয়ে মহাসড়ক অবরোধ করে। এসময় ইপিজেড বাস্তবায়নের পক্ষে বক্তব্য রাখেন সাঁওতাল আদিবাসী নেত্রী এমেলি হেম¤্রম, এমএ মতিন মোল্লা,মুফতি তৌহিদুল ইসলাম, জাহাঙ্গীর আলম ডাবিøউ, ডা: শুভ, আকরাম হোসেন রাজু, মাকসুদ প্রমুখ।
এসময় বক্তারা বলেন অবিলম্বে রংপুর ইপিজেড বাস্তবায়নের জন্য অবকাঠামো নির্মাণসহ সকল কর্মকান্ড শুরু করা না হলে এই আন্দোলন আরো বেগবান করা হবে। স্ইে সাথে সরকারি সম্পদ সাহেবগঞ্জ ইক্ষু খামারের জমি লিজ দিয়ে কোটিপতি বনে যাওয়া স্বপন মিয়া, জাফুরুল ইসলাম, ফিলিমন বাস্কে সহ সিন্ডিকেটের অন্যান্য সদস্যদের বিরুদ্ধে আইন গত ব্যবস্থা সহ তাদের গ্রেফতারের দাবী জানান।
এদিকে ঢাকা-রংপুর মহাসড়কে অবরোধের কারণে সড়কের দুই পাশে শত শত যানবাহন আটকা পড়ে। যাত্রীরা দুর্ভোগের শিকার হয়। খবর পেয়ে জেলা প্রশাসক চৌধুরী মোয়াজ্জম আহমদ ঘটনাস্থলে এসে আশ^াস দিলে বিক্ষোভকারীরা প্রায় ২ঘন্টাপর অবরোধ প্রত্যাহার করলে যানবাহন চলাচল স্বাভাবিক হয়। এ সময় উপজেলা নির্বাহী অফিসার সৈয়দা ইয়াসমিন সুলতানা, গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ বুলবুল ইসলাম সহ বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
আমন্ত্রণ/এসিজি
গোবিন্দগঞ্জে প্রস্তাবিত ইপিজেড বাস্তবায়নের দাবিতে প্রায় দুইঘন্টা ঢাকা-রংপুর অবরোধ করে অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ
জুলাই ১১, ২০২৫
































