গোবিন্দগঞ্জ প্রতিবেদক :
গাইবান্ধার গোবিন্দগঞ্জে নেশা জাতীয় টেপেনডাল ট্যাবলেট সহ পিতা-পুত্রকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার সাপমারা ইউনিয়নের কৌচা কৃষ্ণপুর গ্রামের আহসান আলীর ছেলে ইদ্রীস আলী (৪৭) ও ইদ্রীস আলীর ছেলে ফুয়াদ হাসান (২৭)। তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়েরের পর বুধবার আদালতের মাধ্যমে তাদেরকে কারাগারে প্রেরণ করা হয়েছে।
গোবিন্দগঞ্জ থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশ ও বৈরাগীহাট পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ মঙ্গলাবার রাতে ফুয়াদের বাড়ীতে অভিযান পরিচালনা করে ৮০০ পিস টেপেনডাল টেবলেট উদ্ধার করে। টেবলেট বেচাকেনার সাথে জড়িত অভিযোগের ফুয়াদ ও ইদ্্রীস আলীকে গ্রেফতার করা হয়। অভিযানের সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে বাহাদুর নামে অপর এক আসামী পালিয়ে যায়।
গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ বুলবুল ইসলাম জানান, মামলা দায়েরের পর তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
আমন্ত্রণ/এসিজি
গোবিন্দগঞ্জে নেশা জাতীয় টেপেনডাল ট্যাবলেট সহ পিতা-পুত্র গ্রেফতার
সেপ্টেম্বর ১১, ২০২৫


































