গোপাল মোহন্ত, গোবিন্দগঞ্জ প্রতিবেদক :
গাইবান্ধার গোবিন্দগঞ্জের করতোয়া নদী থেকে থেকে ১ টি মোটরসাইকেল উদ্ধার হয়েছে। গত সোমবার স্থানীয়রা নদীতে গোসল করতে নেমে মোটরসাইকেলটির সন্ধান পেয়ে উদ্ধার করে গোবিন্দগঞ্জ থানা পুলিশের কাছে জমা দেন।
গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ বুলবুল ইসলাম উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে জানান, উপযুক্ত প্রমানপত্র পাওয়া সাপেক্ষে মোটরসাইকেলটি হস্তান্তর করা হবে। এলাকাবাসী ধারনা করা হচ্ছে, কোন চোর চক্র মোটরসাইকেলটি চুরি করে নদীতে পানির মধ্যে লুকিয়ে রেখেছিল।
হয়তো সময়মত,রাতের আধারে মোটরসাইকেলটি চোর চক্র তুলে নিয়ে যেতেন, তার আগেই এলাকাবাসী টের পাওয়ায় উদ্ধার করা হয়।
আমন্ত্রণ/এসিজি


































