গোবিন্দগঞ্জ প্রতিবেদক :
গাইবান্ধার গোবিন্দগঞ্জে ইনকিলাবের মুখপাত্র ওসমান হাদীকে সন্ত্রাসী হামলার প্রতিবাদে ছাত্র জনতা আয়োজনে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বিক্ষোভ মিছিলে হামলাকারীদের দ্রুততম সময়ের মধ্যে আইনের আওতায় আনার দাবী জানান
বিক্ষোভ কারীরা আরো বলেন ফ্যাসীষ্ট আওয়ামীলীগের দোসররা এখনো গোবিন্দগঞ্জে ঘোরা ফেরা করছে। প্রশাসনের নিকট আওয়ামী ফ্যাসিবাদের দোষরদের অবিলম্বে আইনের আওতায় আনার দাবী জানান। মিছিলটি শহর প্রদক্ষিণ শেষে গোবিন্দগঞ্জ থানায় গিয়ে শেষ।
এর আগে গোবিন্দগঞ্জ সরকারী উচ্চ বিদ্যালয়ের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা এবং ২৪এ জুলাই শহিদের মাগফেরাত কামনায় দোয়া করা হয়।এ সময় উপস্থিত ছিলেন, তুহিন, নমিসকাত, নসোহান, মোস্তাকিম, জিহাদ, তানভির মন্ডল, আতির, আব্দুল, সৌজন্য, বাসিন, পার্লিন, মাকসুদ রহমান, শরিফ আহম্মেদ (সাব্বির), শরিফ শুভ, আব্দুল মমিন প্রমুখ।
আমন্ত্রণ/এজি
গোবিন্দগঞ্জে ইনকিলাবের মুখপাত্র ওসমান হাদীকে গুলির প্রতিবাদে ছাত্র জনতার বিক্ষোভ
ডিসেম্বর ১৩, ২০২৫


































