গোপাল মোহন্ত, গোবিন্দগঞ্জ প্রতিবেদক :
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জ ক্লাস্টারের মহিমাগঞ্জ বালিকা আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত ও নবাগত শিক্ষকদের এক সংবর্ধনা অনুষ্ঠান গতকাল ওই বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়।
সিনিয়র সহকারী শিক্ষক আখতারী বেগমের সভাপতিত্বে ও প্রধান শিক্ষক রুহুল আমিন জুয়েলের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মীর মো. শামছুল আলম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মির্জা মো. শওকত জ্জামান প্রধান, উপজেলা সভাপতি মো. ময়েজউদ্দিন, মাওলানা আজহারুল ইসলাম ও সহকারী অধ্যাপক অরুণ কুমার।
এছাড়াও অন্যান্যদের মধ্যে বক্তব্যে রাখেন প্রধান শিক্ষক জাহেদুল ইসলাম, তাজুল ইসলাম মো. আব্দুল মতিন, হোসনে আরা বেগম,ফারহানা বেগম,সাবিনা বেগম, তাজুল ইসলাম, অবসরপ্রাপ্ত সহকারী শিক্ষক মন্দিরা রানী, নবাগত সহকারী শিক্ষক নিরুপমা রানী, রনি, সহকারী শিক্ষক আক্তারুজ্জামান প্রমুখ।
আমন্ত্রণ/এসিজি
গোবিন্দগঞ্জে অবসরপ্রাপ্ত ও নবাগত শিক্ষকদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত
সেপ্টেম্বর ৯, ২০২৫
































