মো. আসতারুল আলম, দিনাজপুর :
দিনাজপুর সদর উপজেলার চেহেলগাজী ইউনিয়ন পরিষদ হলরুমে মানসিক স্বাস্থ্য ও পরিচর্যাকারীদের বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কমিউনিটি সভা আজ বুধবার (২০ আগস্ট) অনুষ্ঠিত হয়েছে।
সভাটি আয়োজন করে সেন্টার ফর ডিসএবিলিটি ইন ডেভলপমেন্ট (সিডিডি) এবং আর্থিক সহায়তা প্রদান করে ক্যারর ওয়ার্ল্ডওয়াইড ও ভিটল ফাউন্ডেশন। সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোছা. কুসুম।
মানসিক স্বাস্থ্য বিষয়ে বিস্তারিত ধারণা প্রদান করেন সিডিডি-এর সাইকো-সোশাল কাউন্সেলর ববিতা আক্তার নদী ও রোকুজ্জামান খান রোকন। পরিচর্যাকারীদের পক্ষ থেকে মুক্তিরানী রায় ও টুম্পা বেগম তাদের অভিজ্ঞতা তুলে ধরেন।
সিডিডি-এর ফিল্ড প্রজেক্ট ম্যানেজার মুকুল কিস্কু জানান, আগামী তিন বছর প্রকল্পের আওতায় মানসিক অসুস্থতা জনিত প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য বিনামূল্যে চিকিৎসা, ওষুধ ও কাউন্সেলিং সেবা প্রদান করা হবে।
সভায় আরও উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা এ.কে.এম. হাসান নূর জামান, সিডিডি-এর ফিল্ড কো-অর্ডিনেটর শৈলেন চন্দ্র রায়, স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধি, মসজিদের ইমাম, বেসরকারি উন্নয়ন সংস্থার প্রতিনিধি ও ইউনিয়ন পরিষদের নির্বাচিত সদস্যগণ।
আমন্ত্রণ/এসিজি
দিনাজপুরে মানসিক স্বাস্থ্য ও পরিচর্যাকারীদের সচেতনতা সভা অনুষ্ঠিত
আগস্ট ২০, ২০২৫
































