গোপাল মোহন্ত, গোবিন্দগঞ্জ প্রতিবেদক :
গাইবান্ধার গোবিন্দগঞ্জে ঢাকা রংপুর মহাসড়কের বকচর নামক এলাকায় রাস্তার পাশে অঞ্চাতনামা (২৫) এক যুবকের লাশ উদ্ধার করেছে । সোমবার (৭ সেপ্টেম্বর) সকালে রাস্তার পাশে মরদেহ পড়ে থাকতে দেখে গোবিন্দগঞ্জ হাইওয়ে পুলিশ লাশ উদ্ধার করে।
পুলিশ জানায় ,আশে পাশের দোকানীরা নাকি রোববার গভীর রাতে নিহত ব্যক্তিকে ঢাকা-রংপুর মহাসড়কের বকচর এলাকায় মহাসড়কের পাশে বগুড়া যাওয়ার জন্য দাঁড়িয়েছিল। সোমবার সকালে মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দিলে পুলিশ তার লাশ উদ্ধার করে হাইওয়ে থানায় নিয়ে আসে। নিহতের পরনে কালো গেঞ্জি ও থ্রি কোয়াটার প্যান্ট ছিল
গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোজাফ্ফর হোসেন জানান, খবর পেয়ে লাশটি উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে রাতে কোন অজ্ঞাত যানবাহন চাপা দিলে তার মৃত্যু হতে পারে। লাশের পরিচয় উদ্ধারের চেষ্টা অব্যহত রয়েছে। ময়না তদন্তের জন্য লাশটি মর্গে প্রেরণ করা হয়েছে।
আমন্ত্রণ/এসিজি
গোবিন্দগঞ্জে মহাসড়কের বকরচর থেকে অজ্ঞাতনামা যুবকের লাশ উদ্ধার
সেপ্টেম্বর ৯, ২০২৫


































