গোবিন্দগঞ্জ প্রতিবেদক :
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার রাখালবুরুজ ইউনিয়ন বিএনপি’র দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। নির্বাচনে গোপন ব্যালট ভোটের মাধ্যমে সভাপতি পদে আব্দুল হান্নান আকন্দ, সাধারণ সম্পাদক পদে ওয়াহেদুল ইসলাম কবিরাজ এবং সাংগঠনিক সম্পাদক পদে রেজাউল করিম নির্বাচিত হয়েছেন।
জানা গেছে, রোববার বেলা সোয়া ১১টা থেকে বিকেল সোয়া ৩টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। ধর্মপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের হলরুমে অনুষ্ঠিত এ নির্বাচনে ইউনিয়নের ৪৬৯ জন ভোটারের মধ্যে ৪৫৩ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচনে মটর সাইকেল প্রতীকে ২২৫ ভোট পেয়ে আব্দুল হান্নান আকন্দ সভাপতি নির্বাচিত হয়েছেন- তার একমাত্র নিকটতম প্রতিদ্বন্দ্বী রুহুল আমিন লেবু ছাতা প্রতীকে পেয়েছেন ২১৮ ভোট। হাতি প্রতীকে ২০৭ ভোট পেয়ে ওয়াহেদুল ইসলাম কবিরাজ সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন, তার নিকটতম প্রতিদ›িদ্ব রেজাউল করিম প্রধান ঘোড়া প্রতীকে পেয়েছেন ১৫২ভোট। সাধারণ সম্পাদক পদে অন্যান্য প্রার্থীরা পেয়েছেন যথাক্রমে- তছলিম উদ্দিন সরকার (ফুটবল, ৫৫ ভোট), আশরাফুল ইসলাম (খেজুর গাছ, ২৬ ভোট) ও লাল মিয়া সরকার (দোয়াত-কলম, ৬ ভোট)। সাংগঠনিক সম্পাদক পদে রেজাউল করিম কলস প্রতীকে ১৭০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জহুরুল ইসলাম মোরগ প্রতীকে পেয়েছেন ১২০ ভোট। সাংগঠনিক সম্পাদক পদে অন্যান্য প্রার্থীরা পেয়েছেন যথাক্রমে- আজহার আলী সরকার রাজা (মাছ, ১০১ ভোট) এবং জাহাঙ্গীর আলম সরকার শামীম (আম, ৪৬ ভোট)।
সম্মেলনের উদ্বোধন করেন বিএনপি’র রংপুর বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আমিনুল ইসলাম এবং সম্মেলনে প্রধান অতিথি ছিলেন গোবিন্দগঞ্জ উপজেলা বিএনপি’র আহŸায়ক ফারুক আহম্মেদ ও বিশেষ অতিথি ছিলেন গাইবান্ধা জেলা বিএনপি’র সহ-সভাপতি ফারুক কবির আহম্মদ। রাখালবুরুজ ইউনিয়ন বিএনপি’র নির্বাচন পরিচালনা কমিটির আহবায়কের দায়িত্ব পালন করেন গোবিন্দগঞ্জ উপজেলা বিএনপি’র সদস্য সচিব রেজানুল হাবীব প্রধান রফিক। পরে নির্বাচন পরিচালনা কমিটির সমন্বয়কারী গোবিন্দগঞ্জ পৌর বিএনপি’র সভাপতি রবিউল কবির মনু অতিথিবৃন্দসহ সকল প্রতিদ্বন্দ্বী প্রার্র্থীর উপস্থিতিতে সন্ধ্যা ৭টার দিকে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন।
আমন্ত্রণ/এসিজি
গোবিন্দগঞ্জের রাখালবুরুজ ইউনিয়ন বিএনপি’র দ্বি-বার্ষিক সম্মেলনে হান্নান সভাপতি, ওয়াহেদুল সেক্রেটারী ও রেজাউল সাংগঠনিক সম্পাদক নির্বাচিত
অক্টোবর ২১, ২০২৫
































