গোপাল মোহন্ত, আমন্ত্রণ প্রতিবেদক, গোবিন্দগঞ্জ :
গাইবান্ধার গোবিন্দগঞ্জের রাজা বিরাটের শ্রী শ্রী মদনমোহন জিউ বিগ্রহ মন্দিরের জমি দখল করে বাড়ী-ঘর ও দেকান নির্মাণ করার প্রতিবাদে স্থানীয় হিন্দু সম্প্রদায়ের জনসাধারণ ও মন্দির কমিটি নেতৃবৃন্দ মানববন্ধন কর্মসূচি পালন করেছে।
আজ বৃহস্পতিবার (২৪ অক্টোবর) দুপুরে জয়পুর হাট-গোবিন্দগঞ্জ সড়কের রাজাবিরাটে মানববন্ধন কর্মসূচি পালন করা করে। মানববন্ধন কর্মসূচি পালনকালে বক্তব্য রাখেন শ্রী শ্রী মদনমোহন জিউ বিগ্রহ মন্দির কমিটির উপদেষ্টা বলাই চন্দ্র বর্মন, শম্ভু নাথ বর্র্মন, বিপ্লব কুমার বর্মন, সুকমল সরকার, সভাপতি বিকাশ চন্দ্র বর্মন, আলীগ্রাম রাধা ও কালিমন্দির কমিটির কোষাধ্যক্ষ গোবিন্দ চন্দ্র প্রমুখ।
বক্তরা বলেন ৫ হাজার বছরের পুরাতন ঐতিহ্যবাহী রাজা বিরাটের ধাম হিসেবে স্বীকৃত শ্রী শ্রী মদন মোহন জিউ বিগ্রহ মন্দিরের নামে প্রায় ১৪ একর জমি রয়েছে। এই জমি গুলি দখল করে স্থানীয় প্রভাবশীলীরা বাড়ী-ঘর ও দোকান নির্মাণ করছে। এই পক্রিয়া বন্ধ না হলে এবং স্থানীয় প্রশাসন দখল হওয়া দেবত্তর সম্পত্তি দখল মুক্ত করতে ব্যার্থ হলে উপজেলার সকল হিন্দু সম্প্রদায়ের মানুষ কে সাথে নিয়ে আগামীতে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে। শেষে একটি বিক্ষোভ মিছিল বের করে রাজাবিরাট বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
আমন্ত্রণ/এসিজি
গোবিন্দগঞ্জের মন্দিরের দেবত্তোর জমিতে স্থাপনা নির্মাণের প্রতিবাদে মানববন্ধন
অক্টোবর ২৪, ২০২৪
































