গোবিন্দগঞ্জ প্রতিবেদক :
গাইবান্ধার গোবিন্দগঞ্জের ফুল পুকুরিয়ায় পাওয়ার ট্রলির ধাক্কায় লাকি খাতুন নামের এক বাক প্রতিব›দ্বী কিশোরীর মৃত্যু হয়েছে। নিহত লাকি খাতুন উপজেলার গুমানিগঞ্জ ইউনিয়নের ফুল পুকুরিয়া কাদুনি পুকুর গ্রামের আবু নুসার মেয়ে।
আজ শনিবার বেলা ২টার দিকে উপজেলার ফুল পুকুরিয়ার কাদুনি পুকুর নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান রাস্তা পারাপারের সময় একটি ইট বোঝই পাওয়ার ট্রলি তাকে ধাক্কা দিলে সে ঘটনাস্থলেই মারা যায়। স্থানীয়রা পাওয়ার ট্রলিটি আটক করেছে।
গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ বুলবুল ইসলাম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
আমন্ত্রণ/এসিজি
গোবিন্দগঞ্জের ফুল পুকুরিয়ায় পাওয়ার ট্রলির ধাক্কায় বাক প্রতিব›দ্বী কিশোরীর মৃত্যু
সেপ্টেম্বর ২৭, ২০২৫






























