বগুড়া ব্যুরো:
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশুরোগ মুক্তি কামনায় বগুড়ায় জেলা যুবদলের উদ্যোগে কোরআন খতম, দোয়া মাহফিল ও এতিমদের মাঝে খাবার বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (২ ডিসেম্বর) দুপুরে শহরের বায়তুর রহমান সেন্ট্রাল মসজিদে যুবদলের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দদের অংশগ্রহণে এই আয়োজন হয়।
জেলা যুবদলের সভাপতি জাহাঙ্গীর আলম ও সাধারণ সম্পাদক আবু হাসানের সার্বিক ব্যবস্থাপনায় দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোশারফ হোসেন, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আলী আজগর তালুকদার হেনা ও জয়নুল আবেদীন চান, জেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক শহিদ উন নবি সালামসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। নেতৃবৃন্দরা বলেন, বগুড়ার পুত্রবধূ বেগম খালেদা জিয়া শুধু সাবেক তিনবারের সফল প্রধানমন্ত্রী নয় তিনি জনগণের নেত্রী। জেল, জুলুম, অন্যায়, অবিচার সবকিছু মাথা পেতে নিলেও কখনো অন্যায়ের কাছে আপোষ করেননি। এজন্য তিনি সারাদেশে একমাত্র আপোষহীন নেত্রী হিসেবে সকলের কাছে স্বীকৃত। তার গুরুতর অসুস্থতায় সারাদেশের কোটি জনতা আজ তার জন্য আল্লাহর দরবারে হাত তুলে দোয়া করছেন। বগুড়াতে বিএনপি ও এর অঙ্গ সংগঠনগুলোর পাশাপাশি দল-মত নির্বিশেষে সাধারণ জনগণ তার সুস্থতার জন্য ফরিয়াদ করে যাচ্ছেন।
আয়োজন প্রসঙ্গে জেলা যুবদলের সভাপতি জাহাঙ্গীর আলম ও আবু হাসান বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া এমন এক বট বৃক্ষ যার ছায়াতেই আশ্রয় খুঁজে পেয়েছে সারা বাংলাদেশের কোটি জনতা। সারাদেশের মানুষের পাশাপাশি তার প্রতি এই বগুড়ার মানুষের আবেগ ও ভালোবাসা কিছুটা বেশি। তার অসুস্থতায় নেতৃবৃন্দরা অত্যন্ত উদ্বিগ্ন এবং ব্যথিত অবস্থায় রয়েছে।
বুধবার বগুড়া শহর, সদর এবং গাবতলীতে তিনটি মাদ্রাসায় বেগম খালেদা জিয়ার সুস্থতার লক্ষ্যে ছাগল প্রদানেরও উদ্যোগ নেয়া হয়েছে।
এদিকে বিকেলে বগুড়ার বাইতুর রহমান সেন্ট্রাল জামে মসজিদে দোয়া মাহফিলের আয়োজন করে সাংবাদিক ইউনিয়ন বগুড়া। দোয়ার আগে বেগম খালেদা জিয়ার সংগ্রামী জীবনের নানান দিক নিয়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সাবেক সংসদ সদস্য হেলালুজ্জামান তালুকদার লালু।
এসময় উপস্থিত ছিলেন বগুড়া প্রেসক্লাবের সভাপতি রেজাউল হাসান রানু, সাংবাদিক ইউনিয়ন বগুড়ার সাবেক সভাপতি মীর সাজ্জাদ আলী সন্তোষ, সৈয়দ ফজলে রাব্বী ডলার, সাংবাদিক ইউনিয়ন বগুড়ার সহ সভাপতি আব্দুস সাত্তার, সাধারণ সম্পাদক এস এম আবু সাঈদ, সাবেক সাধারণ সম্পাদক মমিনুর রশীদ শাইন, সিনিয়র সাংবাদিক আব্দুর রহীম বগরা, বগুড়া প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি রাহাত রিটু, বগুড়া ফটো জার্নালিষ্ট এসোসিয়েশনের সভাপতি আব্দুর রহিম, বগুড়া স্পোর্টস রিপোর্টার্স অ্যসোসিয়েশনের সভাপতি মোস্তফা মোঘল,দৈনিক উত্তরকোন এর সম্পাদক সাহেদুজ্জামান সিরাজ বিজয়, জাতীয় সাংবাদিক সংস্থার বগুড়া জেলা সভাপতি আবু মুসা,আল আমিন মন্ডল প্রমুখ।
অনুষ্ঠানের শেষ পর্বে বেগম খালেদা জিয়ার আশু সুস্থতা কামনা করে বিশেষ দোয়া ও মুনাজাত করা হয়। কয়েক শ মুসল্লি দোয়ায় শরিক হন।
আমন্ত্রণ/এসিজি


































