আমন্ত্রণ প্রতিবেদক:
রংপুর বিভাগীয় আদিবাসী সমাজ উন্নয়ন সমিতির মতবিনিময় সভা সোমবার (৪ আগস্ট) রংপুর আঞ্চলিক ব্যাপ্টিষ্ট চার্চ সংঘের কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়েছে। মতবিনিময় সভায় আদিবাসীদের স্বার্থ সংরক্ষণ, অধিকার নিশ্চিতকল্পে সর্বসম্মতিক্রমে প্রথমবারের মতো ৫ বছর মেয়াদী কেন্দ্রীয় আদিবাসী সমাজ উন্নয়ন সমিতির কমিটি গঠন করা হয়।
কমিটিতে চিত্তরঞ্জন পাহানকে সভাপতি এবং শ্যামল টুডুকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে ৩১ সদস্য বিশিষ্ট কমিটি গঠিত হয়েছে। কমিটির অন্যান্যরা হলেন, সহ সভাপতি শ্যামল মার্ডী, সহ সভাপতি ডা. লাজারুস টুডু, যুগ্ম সাধারণ সম্পাদক নিকেল হেম্ব্রম, যুগ্ম সাধারণ সম্পাদক পরেশ পাহান, অর্থ সম্পাদক বিকাশ পাহান, সাংগঠনিক সম্পাদক বাসিল স্বপন কিস্কু, সহ সাংগঠনিক সম্পাদক মাইকেল হেম্ব্রম, আইন বিষয়ক সম্পাদক এ্যাড. রিচার্ড মুর্মু, দপ্তর সম্পাদক মাইকেল বেসরা, সহ দপ্তর সম্পাদক রবিন মার্ডী, মহিলা বিষয়ক সম্পাদক রীতা হেম্ব্রম, সহ মহিলা বিষয়ক সম্পাদক আরতী হাঁসদা, শিক্ষা বিষয়ক সম্পাদক রঞ্জিত কিসপ্ট্টা, ক্রীড়া সম্পাদক গোপাল মুর্মু সুগা, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক রুনু মিনজী, সমাজ কল্যাণ সম্পাদক আরতী হাঁসদা, সহ সমাজ কল্যাণ সম্পাদক অনন্ত কর্মকার, প্রচার সম্পাদক বাদল তিগ্যা, সহ প্রচার সম্পাদক ফিলিপ লাকড়া, সদস্য অনন্ত মালো, নিলয় তপ্ন, নিকোলাস মার্ডী, মিনা টপ্য, উত্তম পাহান, পল্লব মিনজী, শীতলী পাহান, মির্জা টপ্প্য, সিমন টপ্য, দেবদাস মুন্ডা ও জুলিতা টুডু।
আমন্ত্রণ/এসিজি
কেন্দ্রীয় আদিবাসী সমাজ উন্নয়ন সমিতির কমিটি গঠন
আগস্ট ৬, ২০২৫
































