গোলাম মোস্তাফিজার রহমান মিলন, হিলি (দিনাজপুর) :
রাষ্ট্রের স্বার্থে এনবিআর বিলুপ্ত রোধ ও একটি টেকসই রাজস্ব ব্যবস্থা গড়ার লক্ষ্যে এনবিআর সংস্কার ঐক্য পরিষদের ডাকা কমপ্লিট শার্টডাউন ও মার্চ টু এনবিআর কর্মসূচিতে দিনাজপুরের হিলি স্থলবন্দরে ভারত থেকে আমদানিকৃত পন্যের ছাড় করনের কাজ বন্ধ রয়েছে।
আজ শনিবার (২৮ জুন) সকাল থেকে ব্যাবসায়ীরা ভারত থেকে পণ্য আমদানি অব্যাহত রেখেছেন। কমপ্লিট শার্টডাউনে সকাল থেকে কাষ্টমস কর্মকর্তা-কর্মচারিরা অফিসে অবস্থান করলেও অফিসিয়াল কার্যক্রম বন্ধ রেখেছেন। ফলে আমদানিকৃত পণ্য বোঝাই ট্রাক বন্দরে খালাসের অপেক্ষায় দঁড়িয়ে রয়েছে। তবে আন্তর্জাতিক সেবা চালু থাকায় হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক রয়েছে।
হিলি কাষ্টমসের সহকারি রাজস্ব কর্মকর্তা নাজমুল হক বলেন, এনবিআর সংস্কার ঐক্য পরিষদের ব্যানারে আমরা আছি এবং আমাদের সমর্থন আছে। তাই হিলি কাস্টমসের সকল কর্মকর্তা কর্মচারী কর্মস্থলে উপস্থিত থাকলেও কমপ্লিট সাটডাউন কর্মসূচি পালন করছেন।
এদিকে হিলি কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি ফেরদৌস জানান, সকাল থেকে হিলি স্থলবন্দরের ব্যাবসায়ীরা ভারত থেকে ৩৫ গাড়ি পণ্য আমদানি করেছেন। কিন্তু সেগুলো শুল্কায়ন ও পরীক্ষণ বন্ধ রয়েছে। আজকে সন্ধ্যার মধ্যে কোন ইতিবাচক ঘোষণা না আসলে আগামীকাল রোববার থেকে পণ্য আমদানি বন্ধ থাকবে।
আমন্ত্রণ/এসিজি
কমপ্লিট শার্টডাউনে হিলি স্থলবন্দরে আমদানিকৃত পণ্য ছাড়করণ বন্ধ রয়েছে
জুন ২৮, ২০২৫


































