কাশী কুমার দাস, দিনাজপুর :
“মুক্ত মতচর্চার জন্য আমরা সন্নিহিত” -এই শ্লোগানকে সামনে রেখে উত্তরতরঙ্গ সাহিত্য পরিষদের উদ্যোগে এবং দিনাজপুর প্রেসক্লাবের সহযোগিতায় কবি আযাদ কালাম রচিত ‘শব্দে গৈরিক তরঙ্গ’ কবিতাগ্রন্থের পাঠ উন্মোচন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২২ মে) রাতে দিনাজপুর প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট সাহিত্যিক অধ্যাপক কামরুজ্জামান গোপন। এতে প্রধান আলোচক হিসেবে আলোচনা করেন কবি ও কথা সাহিত্যিক এমরান কবির। স্বাগত বক্তব্য রাখেন দিনাজপুর প্রেসক্লাবের সাহিত্য ও পাঠাগার সম্পাদক কাশী কুমার দাস ঝন্টু।
এছাড়া আলোচক হিসেবে আলোচনা করেন উত্তরতরঙ্গের সাধারণ সম্পাদক কবি ও প্রাবন্ধিক মাসুদ মুস্তাফিজ, কবি চাষা হাবিব, নিরঞ্জন হীরা। সম্মানীত অতিথি হিসেবে কবিতাগ্রন্থের উপর বক্তব্য রাখেন কবি ও সাহিত্যিক অধ্যাপক মোজাম্মেল বিশ্বাস, কবি ও অধ্যাপক জলিল আহমেদ, কবি ফরিদুল আজাদ, রেজাউর রহমান রেজু, প্রেসক্লাবের সভাপতি স্বরূপ বকসী বাচ্চু, তরিকুল আলম, সুলতান কামাল উদ্দিন বাচ্চু, কবি ও গল্পকার মাহবুব আলী, অ্যাড. সৈয়দ কেরামত হোসেন, কবি ও সাংবাদিক আজহারুল আজাদ জুয়েল, উত্তরতরঙ্গের সহ-সম্পাদক আব্দুর রাজ্জাক ও বিশিষ্ট কবি মো. মোকাররম হোসেন।
কবির গ্রন্থ থেকে কবিতা আবৃত্তি করেন কবি ও ছড়াকার বিধান দত্ত, মীর শিরিন ও সুবর্ণা মুখার্জী। আলোচকবৃন্দ বলেন, সাম্প্রতিক কবিতার বড় একটি ব্যর্থতা হলো এর কেন্দ্রহীনতা। বিমৃতায়ন ও বিচ্ছুরনের দিকে ধাবিত হতে গিয়ে সাম্প্রতিক কবিতা প্রায়ই কেন্দ্র থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। ফলে প্রকৃতপক্ষে কবিতা পড়া যাচ্ছে না। আযাদ কালামের কবিতায় এই কেন্দ্র যেমন রয়েছে, কেন্দ্রকে নির্দিষ্ট রেখে এর বিচ্ছুরও রয়েছে। রয়েছে উপকেন্দ্র। তবে সব কেন্দ্র এবং উপকেন্দ্রের মধ্যেই রয়েছে আন্তঃ সংযোগ। ফলে তার কবিতা হয়ে উঠেছে অনন্য বৈশিষ্টের। কবি আযাদ কালাম বলেন, শব্দে গৈরিক তরঙ্গ’র কবিতাগুলো পত্রিকা এবং সামাজিক যোগাযোগ মাধ্যম দশপদি পরিচয়ে প্রকাশিত। দশপঙক্তির কারণে এদের দশপদি বলা হয়েছে। জন্মমুহুর্তে পঙক্তিগুলো স্বয়ংক্রিয়ভাবে মুঠোফোনের স্ত্রিনে সৃষ্টি। সঞ্চালকের দায়িত্ব পালন করেন কবি ও শিল্পী কমল কুজুর।
আমন্ত্রণ/এজি
কবি আযাদ কালাম রচিত ‘শব্দে গৈরিক তরঙ্গ’ কবিতা গ্রন্থের পাঠ উন্মোচন
মে ২৬, ২০২৬
































