গোলাম মোস্তাফিজার রহমান মিলন, হিলি (দিনাজপুর) প্রতিবেদক :
প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উপজেলা পর্যায়ের চূড়ান্ত ফাইনাল খেলা আজ শনিবার উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
ফাইনাল খেলায় বালক বিভাগে নওদাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ২-১ গোলে চকচকা সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। অন্যদিকে বালিকা বিভাগে গোহাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ট্রাইব্রেকারে ৩-২ গোলে কোকতাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়কে হারিয়ে চ্যাম্পিয়ন হয়।চ্যাম্পিয়ন দলগুলো পরবর্তীতে জেলা পর্যায়ের খেলায় অংশগ্রহণ করবে।
খেলা শেষে সেরা খেলোয়াড়, সর্বোচ্চ গোলদাতা এবং চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের মাঝে ট্রফি বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার অশোক বিক্রম চাকমা, উপজেলা শিক্ষা অফিসার মো. শামসুল আলম, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেন, উপজেলা বিএনপির সভাপতি মো. ফেরদৌস রহমান, পৌর বিএনপির সভাপতি মোতালেব হোসেন মিঠু সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
আমন্ত্রণ/এজি
































