আমন্ত্রণ ক্রীড়া ডেস্ক :
বাংলাদেশে আজ উৎসবের আমেজ বিরাজ করছে। দেশের ধর্মপ্রাণ মুসলমানরা তাদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পালন করছেন। যার হাওয়া লেগেছে ক্রীড়াঙ্গনেও। সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিবারের সাথে ঈদ উদযাপনের ছবি শেয়ার করছেন নাজমুল হোসেন শান্ত, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমানরা।
ক্রিকেটারদের পাশাপাশি ফুটবলাররাও উপভোগ করছেন ঈদের ছুটি। গত সপ্তাহে এএফসি এশিয়ান চ্যাম্পিয়নশিপের বাছাইয়ের ম্যাচে ভারতের বিপক্ষে ড্র করেছে বাংলাদেশ। এ ম্যাচের পর থেকেই ছুটিতে আছেন জামাল ভূঁইয়ারা।
তবে বাংলাদেশ নারী দলের ক্রিকেটারদের যে ঈদ উপভোগ করার সুযোগ নেই। কারণ, ওয়ানডে বিশ্বকাপ বাছাইপর্ব সামনে রেখে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে নিগার সুলতানা জ্যোতিদের চলছে প্রস্তুতি ক্যাম্প।
সূত্র বলছে, ঈদুল ফিতর উপলক্ষে আজ নারী ক্রিকেটারদের বিশ্রাম দেওয়া হয়েছ। তবে আগামীকাল আবার আবারও ক্যাম্পে যোগ দিতে হবে তাদের। ৩ এপ্রিল বাংলাদেশ সময় সকাল ১০টায় পাকিস্তানের উদ্দেশ্যে উড়াল দেবে জ্যোতিদের বিমান।
ঈদ আনন্দে ভাসছে দেশ, ছুটি নেই টাইগ্রেসদের
এপ্রিল ১, ২০২৫


































