রবিউল ইসলাম রবি, শিবগঞ্জ (বগুড়া) প্রতিবেদক :
বগুড়ার শিবগঞ্জ উপজেলার মহাস্থান ওভার পাসের সামনে ইসলামী ব্যাংক বাংলাদেশ লি. মহাস্থান গড় শাখার গ্রাহক ফোরাম ও বৈষম্য বিরোধী চাকরি প্রত্যাশী পরিষদের উদ্যোগে এ মানববন্ধনের কর্মসূচি পালিত হয়েছে।
সোমবার সকাল ১০টায় অনুষ্ঠিত প্রতিবাদ মানববন্ধনে ব্যাংকের গ্রাহকরা বলেন, ‘ ২০১৭ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত ব্যাংক লুটেরা এস আলম কর্তৃক ইসলামী ব্যাংকসহ ব্যাংকিং সেক্টরে চট্রগ্রামের একচ্ছত্র অবৈধ নিয়োগ বাতিল করে সারা দেশ থেকে মেধা যাচাইয়ের মাধ্যমে সৎ ও যোগ্য প্রার্থী নিয়োগের দাবীতে আমরা মানববন্ধন করছি। শুধু তাই নয়, এস আলম গ্রুপ কর্তৃক ইসলামী ব্যাংক থেকে যত টাকা লুটপাট হয়েছে সমস্ত টাকা এস আলম গ্রুপের সম্পদ বিক্রি করে ব্যাংকে জমা করতে হবে এবং তাদের দ্বারা অবৈধ নিয়োগ প্রাপ্তদের বরখাস্ত করে আইনের আওতায় এনে দ্রুত শাস্তির ব্যবস্থা করতে হবে’।
মানববন্ধনে বক্তারা ব্যাংকের শৃংঙ্খলা এবং সুনাম ফিরে আনার জন্য বর্তমান সরকারের প্রতি আহ্বান জানান। তা না হলে আগামীতে আরও কঠোর কর্মসূচি পালন করা হবে বলে হুশিয়ারী দেন। যে সমস্ত ব্যাংক কর্মকর্তা ও ব্যক্তি বর্গ নানা মিথ্যা তথ্য ও অপ-প্রচার দ্বারা ব্যাংকের সুনাম ও সুখ্যাতি নষ্ট করছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করতে হবে।
মানববন্ধন কর্মসূচিতে উপস্থিত ছিলেন ব্যাংকের গ্রহক মাষ্টার শাহ আলম, ফজলুল করিম, রবিউল ইসলাম রাজ, মাওঃ বেলাল হোসাইন, আ. সাত্তার, এনামুল হক, মিজানুর রহমান, মিষ্টার, ছামছুননাহার, রোমা বেগম, লাবলী বেগম, খাতিজা বেগম, বেদেনা বেগম, রাজিয়া সুলতানা, মেহেদী হাসান, সাকিল আহম্মেদ সাজু, নিজাম উদ্দিন, সোহাগ প্রমুখ।
আমন্ত্রণ/এসিজি


































