মো. ইউসুফ আলী, দিনাজপুর :
দিনাজপুর সদরের উত্তর।ফরিদপুর গোরস্থান মোড়স্থ ইউনাইটেড কো অপারেটিভ সোসাইটি লি. এর প্রতিষ্ঠাকালীন ম্যানেজার মো. গোলাম কিবরিয়ার অবসরজনিত কারণে বিদায় সংবর্ধনা জানানো হয়েছে।
এ উপলক্ষে আজ মঙ্গলবার (১৩ মে) বিকেলে নিজস্ব অফিস কার্যালয়ে ইউসিএসএল এর ম্যানেজার মো. গোলাম কিবরিয়াকে গ্রাইচুইটি ও প্রভিডেন্ট ফান্ড এর চেক তুলে দেন ইউনাইটেড কো অপারেটিভ সোসাইটি লি. এর ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান সহকারী অধ্যাপক মো. আহসান হাবীব। এসময় উপস্থিত ছিলেন ইউসিএসএল এর সেক্রেটারী মোঃ খায়রুল আযম, ভাইস চেয়ারম্যান মো. আমিনুজ্জামান ও পরিচালক মো. আজাদ হোসেন।
আমন্ত্রণ/এসিজি
ইউসিএসএল এর প্রতিষ্ঠাকালীন ম্যানেজারের অবসরজনিত বিদায়
মে ১৩, ২০২৫
































