মো. আকিকুল ইসলাম, আসন্ত্রণ প্রতিবেদক, ফুলপুর :
কয়েকজন লাইনে দাঁড়িয়ে আছেন তালিকা নিশ্চিত করতে।সেখানে নাম-ছবির সঙ্গে মিলিয়ে মাষ্টাররোলে সই-টিপসই নেওয়া হলে চলে যাচ্ছেন টাকা জমা দিতে।পরে ৪৫০ টাকা জমা দিয়ে গোডাউন থেকে ৩০ কেজির বস্তা উঠিয়ে কেউ মাথায় কেউবা বাইসাইকেল,ভ্যান অথবা ইজিবাইকে চাল নিয়ে খুশি মনে বাড়ি ফিরছেন।
এমনই দৃশ্য চোখে পড়েছে ময়মনসিংহ ফুলপুর উপজেলার রূপসী ইউনিয়নের ঘোমগাও চৌরাস্তা এলাকার খাদ্য বান্ধব কর্মসূচির ওএমএস চালের ডিলার মাজহারুল ইসলামের এখানে ১৫ টাকা কেজি দরে ৩০ কেজি চাল বিতরণ চলছে সেখানে।আশ্বিন কার্তিকের টানাপোড়নে চাল পেয়ে খুশি উপকারভোগীরা।
বিতরনের সময় রূপসী ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আবুল হাসেম,সহ সভাপতি,আব্দুল বারী ফকির বাদশা,ইউনিয়ন যুবদলের সভাপতি মোঃ শহিদুল ইসলাম,৭ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক রজব আলী ফকির,খাদ্য বান্ধব কর্মসূচির ডিলার মাজহারুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
আমন্তণ/এসিজি
আশ্বিন কার্তিকের টানাপোড়নে চাল পেয়ে খুশি উপকারভোগীরা
অক্টোবর ২০, ২০২৪


































