কাশী কুমার দাস, দিনাজপুর :
দিনাজপুর জেলা শহরের ফকিরপাড়া, কালুর মোড় সংলগ্ন দিনাপুরের সামাজিক সংগঠন ‘আমরা’ সংস্থার উদ্যোগে আজ বুধবার (৭ জানুয়ারি) অসহায় প্রবীণ শীতার্ত নারী ও পুরুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
‘আমরা’ সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি আল মামুন বিপ্লবের সভাপতিত্বে শীতবস্ত্র বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে কম্বল বিতরণ করেন জেলা আইনজীবী সমিতির সভাপতি এ্যাড. আব্দুল হালিম। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর প্রেসক্লাবের সভাপতি স্বরূপ বক্সী বাচ্চু, দিনাজপুর পৌরসভার সাবেক প্যানেল মেয়র মো. আলতাফ উদ্দিন আহমেদ, অতিরিক্ত পিপি, চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত এ্যাড. মো. রাশেদুল ইসলাম মানিক ও সমাজসেবক মো. শফিক।
বক্তারা বলেন, এবারের প্রচÐ শীতে মানুষের জীবন কাহিল। বিশেষ করে প্রবীণ মানুষদের জীবনযাপন করা দুর্বিসহ হয়ে উঠেছে। ‘আমরা’ সংগঠন প্রতিবছর এইসব শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরণ করে আসছে। এটি একটি প্রশংসনীয় উদ্যোগ বলে আমরা মনে করি।
সভাপতির বক্তব্যে আল মামুন বিপ্লব বলেন, এইসব এলাকার মানুষদের শীত নিবারণের জন্য প্রতিবছর ‘আমরা’ সংগঠনের পক্ষ থেকে কম্বল বিতরণ করে আসছি। আমরা মনে করি এই সমস্ত মানুষকে উন্নয়নের মূল ¯্রােতধারায় আনতে না পারলে দেশের উন্নয়ন সম্ভব নয়। তাদের পরিচর্যা করাই ‘আমরা’ সংগঠনের নৈতিক দায়িত্ব বলে আমরা মনে করি।
আমন্ত্রণ/এজি


































