দিনাজপুর সাংবাদিক ইউনিয়ন (জেইউডি) রেজি. নং-রাজ-৫৭৯ এর নির্বাহী কমিটির সভা আজ বুধবার (৩০ অক্টোবর) সন্ধ্যায় ইউনিয়ন কার্যালয়ে সংগঠনের সভাপতি মো. ওয়াহেদুল আলম আর্টিস্টের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে।
ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. শাহিন হোসেনের সঞ্চালনায় আয়োজিত সভায় বক্তব্র রাখেন দিনাজপুর সাংবাদিক ইউনিয়নের সহ-সভাপতি গৌরী শংকর রায়, যুগ্ম সম্পাদক তোফায়েল আহমেদ জুয়েল, কোষাধ্যক্ষ রেজাউল করিম রঞ্জু, দপ্তর সম্পাদক লিটন হোসেন আকাশ, নির্বাহী সদস্য আসাদুল্লাহ সরকার, দৈনিক তিস্তার ডেপুটি ইউনিট প্রধান ইমরুল কায়েশ রুপম, দৈনিক উত্তরবাংলার ইউনিট প্রধান রণজিৎ চন্দ্র সরকার, দৈনিক জনমতের ইউনিট প্রধান মো. কুরবান আলী, দৈনিক আজকের দেশবার্তার ডেপুটি ইউনিট প্রধান মো. রফিক প্লাবন, দৈনিক আজকের প্রতিভার ইউনিট প্রধান রিয়াজুল ইসলাম সন্টু।
সভায় সর্বসম্মতিক্রমে চলতি বছরের আগামী ২৮ ডিসেম্বর শনিবার দিনাজপুর সাংবাদিক ইউনিয়নের দ্বি-বার্ষিক নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়। এর আগে ইউনিয়নের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হবে।
নির্বাচন পরিচালনার জন্য অ্যাড. সিরাজুল ইসলামকে চেয়ারম্যান এবং অ্যাড. আমিরুল ইসলাম তুফান ও অ্যাড. হাসনে ইমাম নয়নকে সদস্য নির্বাচিত করে ৩ সদস্য বিশিষ্ট নির্বাচন পরিচালনা পরিষদ গঠন করা হয়। এছাড়াও নির্বাচনের আগে স্ব স্ব পত্রিকার ইউনিটের সাধারণ সভার সিদ্ধান্ত গৃহিত হয়। খবর প্রেসবিজ্ঞপ্তির।
আগামী ২৮ ডিসেম্বর দিনাজপুর সাংবাদিক ইউনিয়নের দ্বি-বার্ষিক নির্বাচন
অক্টোবর ৩০, ২০২৪
































