আতিউর রাব্বী তিয়াস, আক্কেলপুর (জয়পুরহাট) প্রতিবেদক :
জয়পুরহাটের আক্কেলপুরে গণিপুর দাখিল মাদরাসার একজনও ছাত্র/ছাত্রী পাস করতে করেনি। আজ বৃহস্পতিবার দুপুর ২টায় ফলাফল প্রকাশের পর বিষয়টি জানা গেছে। এ বিষয়টি নিয়ে ছাত্র/ছাত্রীর অভিভাবকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
গুনিপুর মাদরাসা সুত্রে জানা গেছ, এবার দাখিল পরিক্ষায় মোট ২৪ জন পরীক্ষার্থী অংশ গ্রহণ করেছিল। ফলাফল প্রকাশের পর দেখা যায় সবাই ফেল করেছে। কেউ পাস করতে পারে নি।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, এবারের দাখিল পরীক্ষায় উপজেলার ১০টি মাদরাসার মোট ২৭৪ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেছিল। এর মধ্যে ৮২ জন পাস করেছে। আর সবাই ফেল করেছে।
মাদরাসার সুপার মাওলানা হাবিবুর রহমান বলেন, আমাদের মাদ্রাসায় সকল পরীক্ষাথী ফেল করেছে এমন ফলাফল কোন বছর হয়নি। এটা একটি অবিশ্বাস্য ব্যাপার । এ বছর ফলাফল এমন কেন হলো বুঝতে পারছি না। বিষয় টি খতিয়ে দেখা হবে।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জাবেদ ইকবাল হাসান বলেন, গনিপুর দাখিল মাদরাসায় কেউ পাস করতে পারে নি। এ বিষয় টি নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মনজুরুল আলম বলেন, গনিপুর দাখিল মাদ্রাসার কেউ পাস করতে পারে নি। এটা দুঃখজনক। সুপার ও পরিচালনা কমিটির সদস্যদের নিয়ে আলোচনা করে বিষয়টি খতিয়ে দেখা হবে।
আমন্ত্রণ/এসিজি


































