আমন্ত্রণ প্রতিবেদক :
দিনাজপুর প্রেসক্লাবের কেয়ার টেকার ছবিলাল সরকারের একমাত্র জামাতা ক্ষিরোদ কুমার সরকার (৫৬) চিকিৎসাধীন অবস্থায় ভারতের দিল্লীর ফটিকস হাসপাতালে শুক্রবার (৯ মে) পরলোগমন করেছেন (দ্বিব্যান লোকান স্ব গচ্ছা তু)।ক্ষিরোদ কুমার দিনাজপুর থেকে প্রকাশিত দৈনিক আজকের প্রতিভায় ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন। তিনি স্ত্রী, একছেলে ও একমেয়ে সহ অসংখ্য আত্বীয় স্বজন বন্ধ বান্ধব রেখে গেছেন।
সংবাদপত্রে কর্মরত বিনোদ কুমার সরকার, লক্ষন কুমারের ভাতিজি জামাই এবং পল্লি উন্নয়ন প্রচেষ্টার নির্বাহী পরিচালক রনজিৎ কুমার সরকার এর একমাত্র ভগ্নীপতি।
ভারত থেকে তার মৃতদেহ আজ রোববার (১১ মে) ঢাকায় বিকেলে পৌঁছাবে। একই দিন রাতে দিনাজপুরে রাজবাটি গাবুড়া শ্মশানে তাঁর শেষকৃত্য সম্পন্ন করা হবে। এর আগে রাজবাটি নিজ বাড়ীতে ক্ষিরোদের মরদেহ রাখা হবে।
ক্ষিরোদ কুমার সরকারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন দিনাজপুর প্রেসক্লাবের সভাপতি স্বরুপ বকসী বাচ্চু, সাধারণ সম্পাদক গোলাম নবী দুলালসহ সকল সাংবাদিক, ক্যামেরা পার্সনরা।এছাড়াও শোক প্রকাশ করেছেন ফুলবাড়ী প্রেসক্লাবের সভাপতি অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মো. আবু শহীদ, সাধারণ সম্পাদক ওয়াহিদুল ইসলাম ডিফেন্স, সাবেক সভাপতি দৈনিক আমন্ত্রণ সম্পাদক সহকারী অধ্যাপক অমর চাঁদ গুপ্ত অপু।
আমন্ত্রণ/এসিজি

































