জাহিদুল ইসলাম জাহিদ, আমন্ত্রণ প্রতিবেদক, হিলি :
“শিক্ষকের কণ্ঠস্বর :শিক্ষায় নতুন সামাজিক অঙ্গীকার ” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে দিনাজপুরের হিলিতে বিশ্ব শিক্ষক দিবস পালিত হয়েছে।
আজ শনিবার (৫ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদ মিলনায়তন থেকে একটি র্যালী বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে আবারো একই স্থানে গিয়ে শেষ হয়।পরে সেখানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের অংশগ্রহণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় উপজেলা সহকারী (ভূমি) লায়লা ইয়াসমিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আহসান হাবীব, গোহাড়া দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তোফাজ্জল হোসেন, হাকিমপুর প্রেসক্লাবে সভাপতি জাহিদুল ইসলাম জাহিদ ও শিক্ষক প্রতিনিধির নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। আলোচনা সভায় বক্তারা শিক্ষা ব্যবস্থাকে দ্রুত জাতীয়করণের দাবি জানান।
আমন্ত্রণ/এসিজি
হিলিতে বিশ্ব শিক্ষক দিবস পালিত
অক্টোবর ৫, ২০২৪


































