আমন্ত্রণ প্রতিবেদক, হিলি :
বিশ্ব নবী হযরত মুহাম্মদ (সাঃ) কে নিয়ে ভারতীয় পুরোহিত কর্তৃক কটুক্তি ও ধর্মীয় অনুভুতিতে আঘাত করার প্রতিবাদে দিনাজপুরের হাকিমপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার (২৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় হিলি গোডাউন মোড় থেকে স্থানীয় মাদ্রাসার শিক্ষক-ছাত্র, মুসল্লী ও ছাত্র সমাজ একত্রে হয়ে এই বিক্ষোভ মিছিল বের করে। পরে মিছিলটি শহরের বিভিন্ন সড়ক পদক্ষিণ করে। এসময় চারমাথায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন হিলি আজিজিয়া মাদ্রাসার উপাধ্যক্ষ হযরত মাওলানা মোহাম্মদ আব্দুল ওহাব, শিক্ষক মোহাম্মদ হাসান আলী প্রমুখ।
এ সময় বিক্ষোভকারী মুসল্লীরা নারায়ে তাকবির-আল্লাহ আকবার, নবীর দুশমনের গালে জুতা মারো তালে তালে, আমরা সবাই নবীর সেনা ভয় করি না বুলেট বোমাসহ বিভিন্ন শ্লোগান দেন। বিক্ষোভ মিছিলটি অংশ নেন হাকিমপুর উপজেলার সকল মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী এবং সর্বস্তরের মুসল্লীগণ।
আমন্ত্রণ/এসিজি
ভারতে মহানবী (সাঃ) কে কটুক্তির প্রতিবাদে বিক্ষোভ মিছিল
সেপ্টেম্বর ২৯, ২০২৪


































