আব্দুর রাজ্জাক, দিনাজপুর :
দিনাজপুর শহরের ঐতিহ্যবাহি সুইহারী ইউনিয়ন ক্লাবের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সংগঠনকে গতিশীল করার লক্ষ্যে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) বিকেলে দিনাজপুর শহরের ঐতিহ্যবাহি সুইহারী ইউনিয়ন ক্লাব আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন ক্লাবের আহবায়ক মো. রাশেদুজ্জামান রাশেদ।
ক্লাবের সদস্য সচিব মো. মামুন সরকার এর সঞ্চালনায় সাংগঠনিক গতিশীলতা বাড়াতে আলোচনায় অংশ নেন ক্লাবের সদস্য জাহিদ হোসেন, সাজু, ফিরোজ খান রাজ, চঞ্চল হোসেন প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন ক্লাবের অন্যান্য সদস্যরা। এছাড়াও ঐতিহ্য হারাতে বসা সুইহারী ইউনিয়ন ক্লাবের হাল ধরে নবগঠিত আহŸায়ক কমিটি ক্লাবের পুরনো ঐতিহ্য ফিরিয়ে এনে সমাজে প্রতিষ্ঠিত করা হবে বলে জানান ক্লাবের আহবায়ক।
আমন্ত্রণ/এসিজি
ঐতিহ্যবাহি সুইহারী ইউনিয়ন ক্লাবের আলোচনা সভা অনুষ্ঠিত
সেপ্টেম্বর ১৩, ২০২৪


































