গোপাল মোহন্ত, আমন্ত্রণ প্রতিবেদক, গোবিন্দগঞ্জ :
গাইবান্ধার গোবিন্দগঞ্জে শহরে বসত বাড়ী ভাংচুর, লুটপাটের সাথে জড়িত অভিযোগে আলম নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার দিবাগত রাতে তার বাসা থেকে গ্রেপ্তার করা হয়।
এজাহার সূত্রে জানা গেছে, গত ৫ আগস্ট গোবিন্দগঞ্জ পৌরসভার বুজরুক বোয়ালিয়া ঘোষপাড়ার মৃত ছাদেক আলীর ছেলে এনামুল হক তার বসত বাড়ীতে হামলার ভাঙচুর ও লুটপাট অভিযোগে ১৮জনকে আসামী করে ২৮ অক্টোবর গোবিন্দগঞ্জ থানায় মামলা দায়ের করে। এই মামলার এজাহারভুক্ত আসামী হিসেবে আলমকে গ্রেপ্তার করা হয়।
মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই তাহসিনুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। মামলার অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
আমন্ত্রণ/এসিজি


































