মো. ফারুক হোসেন, হিলি :
বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনে শহীদদের রুহের মাগফেরাত কামনায় সোমবার (১২ আগস্ট) সন্ধ্যায় দিনাজপুরের হাকিমপুর হিলিতে দোয়া মাহফিল করা হয়েছে।
হাকিমপুর উপজেলা শাখা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি‘র উদ্যোগে বাংলাহিলি বাজারস্থ দলীয় কার্যালয়ে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়। দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, হাকিমপুর উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস রহমান, সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন শিল্পী, সংগঠনিক সম্পাদক সিরাজুল হোসেন, পৌর বিএনপির সভাপতি ফরিদ হোসেন, সাধারণ সম্পাদক নাজমুল হোসেন, সাংগঠনিক সম্পাদক কামাল হোসেনসহ অঙ্গসংগঠনের নেতা কর্মীরা।
আমন্ত্রণ/এসিজি
বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে শহীদদের রুহের মাগফেরাত হিলিতে দোয়া মাহফিল
আগস্ট ১২, ২০২৪
































