কোটালীপাড়া সংবাদদাতা :
গোপালগঞ্জের কোটালীপাড়ায় বিদ্যুৎস্পৃষ্টে শিমন তালুকদার নামে ১২ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। আজ রোববার সকালে উপজেলার রাধাগঞ্জ ইউনিয়নে এই হৃদয়বিদারক ঘটনাটি ঘটে। স্থানীয়রা জানান, উত্তরপাড়া কুঞ্জুবন গ্রামে। শিপন তালুকদার রাধাগঞ্জ ইউপি সদস্য লাভলু তালুকদারের ছেলে ও ৩ নম্বর বাগান উত্তরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী।
নিহত শিপন তালুকদারের পিতা লাভলু তালুকদার বলেন, বন্ধুদের সঙ্গে গাছে উঠে ডাল কাটার সময় পা পিছলে বিদ্যুতের তারের সঙ্গে পড়ে যায় শিমন তালুকদার। এতে সে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়ে। মুমূর্ষু অবস্থায় শিশুটিকে উদ্ধার করে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এদিকে স্কুলশিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
কোটালীপাড়া পল্লীবিদ্যুত সমিতির ডিজিএম রেজওয়ানুল ইসলাম জানান, বিদ্যুৎস্পৃষ্টের ঘটনাটি জানার সঙ্গে সঙ্গে আমরা বিদুৎ সংযোগ বন্ধ করে দেই। বিদ্যুতের তারের ওপরে কোনো ডালপালা থাকলে পল্লীবিদ্যুতের কর্মীরা গিয়ে কেটে দেন। আমাদের না জানিয়ে গাছের ডাল কাটতে গিয়ে অনাকাঙ্ক্ষিত এই ঘটনাটি ঘটেছে।
কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ ফিরোজ আলমের কাছে জানকে চাইলে তিনি বলেন, এ ব্যাপারে আমার কোনো তথ্য জানা নেই।
আমন্ত্রণ/এজি
বিদ্যুৎস্পৃষ্টে কোটালীপাড়ায় শিশুর মৃত্যু
জুলাই ২৯, ২০২৪


































