আমন্ত্রণ প্রতিবেদক :
দিনাজপুরের ফুলবাড়ী থেকে সদ্য অবসরে যাওয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নূরে আলম সিদ্দিক (৫৯) চিকিৎসাধিন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
গত মঙ্গলবার (২৭ জানুয়ারি) দিবাগত রাত ৩টার দিকে শ^াসকষ্ট জনিত কারণে চিকিৎসাধিন অবস্থায় দিনাজপুর চেকাপ হসপিটালে তিনি ইন্তেকাল করেন। গত জানুয়ারি থেকে তিনি সেখানে চিকিৎসাধীন ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, একছেলে সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
বুধবার (২৮ জানুয়ারি) বাদ জোহর যানাজার নামাজ শেষে দিনাজপুর কালিতলা কবরস্থানে তাঁর মরদেহ দাফন সম্পন্ন করা হয়।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নূরে আলম সিদ্দিক এর মৃত্যুতে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আহমেদ হাছান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সামিউল ইসলামসহ উপজেলার বিভিন্ন দপ্তরের সরকারী কর্মকর্তাগণ।
একইভাবে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নূরে আলম সিদ্দিক এর মৃত্যুতে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন অনলাইন নিউজ পোর্টাল দৈনিক আমন্ত্রণ এর উপদেষ্টা সম্পাদক চন্দ্রনাথ গুপ্ত, সম্পাদক ও প্রকাশক অমর চাঁদ গুপ্ত অপু, সহযোগী সম্পাদক রীতা রানী কানুসহ আমন্ত্রণ পরিবার।
উল্লেখ্য যে, তিনি হাকিমপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস থেকে গত ২০২৩ সানে ফুলবাড়ীতে যোগদান করেছিলেন নূরে আলম সিদ্দিক। প্রায় ৩ বছর ফুলবাড়ীতে দায়িত্ব পালন করে চলতি বছরের ৪ জানুয়ারি চাকরি থেকে অবসরে গিয়েছিলেন তিনি।
আমন্ত্রণ/এজি
ফুলবাড়ী উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার মৃত্যু
জানুয়ারি ২৯, ২০২৬
































