আমন্ত্রণ প্রতিবেদক :
দিনাজপুর শহরের পশ্চিম চাউলিয়াপট্টিস্থ পূর্ণভবা নদীর বাঁধ সংলগ্ন ভ্যান চালক মো. আবু বক্কর সিদ্দীকে’র কন্যা মোছা. ফাতেমা সারা বাংলাদেশে ৬৫০তম মেডিকেল পরীক্ষায় সুনামের সাথে পাশ করেছে। আগামী ১৮ ফেব্রম্নয়ারি ঢাকাস্থ শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজে সে ভর্তি হবে।
দিনাজপুরের বিশিষ্ট প্রবীণ কবি ফাতেমা বেগম বলেন, আমাদের এলাকার মেয়ে মোছা. ফাতেমা মেডিকেল কলেজের মেধাতালিকায় উত্তীর্ণ হয়ে শুধু পরিবারের মুখ উজ্জ্বল করেনি, আমাদের এলাকাবাসীরও মুখ উজ্জ্বল করেছে। আমরা এলাকাবাসী মোছা. ফাতেমার জন্য গর্ববোধ করছি।
মোছা. ফাতেমা’র মা মোছা. বুলবুলী বেগম বলেন, আমার মেয়ে সবসময় স্কুল-কলেজে ভালো ফলাফল নিয়ে পাশ করে আসছে এবার সে সাফল্যের সাথে মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেয়েছে এতে আমরা আনন্দিত। তার বাবা মো. আবু বক্কর একজন ভ্যানচালক হয়েও তার মেয়ের পড়াশুনার ব্যপারে যথেষ্ট আন্তরিক।
মেডিকেলে ভর্তির সুযোগপ্রাপ্ত দিনাজপুরের মেয়ে মোছা. ফাতেমা বলে, আমার মা-বাবা আমাকে কষ্ট করে পড়াশুনা করিয়েছে। আমি ১৮ ফেব্রম্নয়ারি ঢাকায় শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজে ভর্তি হতে যাবো। দিনাজপুরবাসীর কাছে আমার প্রার্থনা আপনারা আমার জন্য দোয়া করবেন যাতে আমি একজন বড় চিকিৎস হিসেবে পিতা-মাতার, আত্মীয়-স্বজন এবং এলাকাবাসীসহ দিনাজপুর জেলার মানুষের মুখ উজ্জ্বল করতে পারি। আমি প্রকৃত চিকিৎস হয়ে আর্থ মানবতার কল্যাণে এবং অসহায় রোগীদের পাশে নিবেদিত প্রাণ হিসেবে কাজ করে যেতে চাই। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন।


































