এম রুহুল আমিন প্রধান, নবাবগঞ্জ :
দিনাজপুরের নবাবগঞ্জে সোমবার (১৫ জুলাই) সকাল ১১টায় উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আনিসুর রহমানের সভাপতিত্বে উপজেলা পরিষদের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান তাজওয়ার মোহাম্মদ ফাহিম, ভাইস-চেয়ারম্যান আইনুল হক, মহিলা ভাইস চেয়ারম্যান মোছা. শাবানা বেগম, থানা অফিসার ইনচার্জ তাওহীদুল ইসলাম তৌহিদ, ব্যবসায়ী সমিতির সভাপতি মো. মতিবুর রহমান, সাধারণ সম্পাদক মো. ফরহাদ চৌধুরী, ইউনিয়নের চেয়ারম্যান মো. নজরুল ইসলাম ফতে, মো. সালাউদ্দিন মাসুম, রাশেদুল কবির রাজু, বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
নবাবগঞ্জ উপজেলার ৯টি ইউনিয়নের চলমান আইন শৃঙ্খলা বিষয় নিয়ে ব্যাপক ও বিস্তর আলোচনা শেষে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
আমন্ত্রণ/এজি
নবাবগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা
জুলাই ১৬, ২০২৪
































