আমন্ত্রণ প্রতিবেদক, দিনাজপুর :
ঢাকার মিরনজিল্লা হরিজন সম্প্রদায়সহ দেশের বিভিন্ন স্থানে সংখ্যালঘুদের উচ্ছেদ প্রক্রিয়া ও ভূমি দখল অবসান এবং নির্যাতন-নীপিড়ন বন্ধের দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ দিনাজপুর জেলা শাখার উদ্যোগে শনিবার (১৩ জুলাই) বিক্ষোভসহ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।
দিনাজপুর প্রেসক্লাব সম্মূখ সড়কে আয়োজিত মানববন্ধন কর্মসূচি চলাকালে বক্তব্য রাখেন বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ দিনাজপুর জেলা শাখার সাধারণ সম্পাদক রতন সিং, দিনাজপুর জেলা শাখা বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক উত্তম কুমার রায়, ডা. ডিসি রায় প্রমুখ।
বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচিতে বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ ও বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের বিভিন্ন স্তরের নেতাকর্মীসহ সনাতন ধর্মালম্বী বিভিন্ন শ্রেণি ও পেশার সুধিজন অংশ নেন।
আমন্ত্রণ/এজি
ঢাকার মিরনজিল্লা হরিজন সম্প্রদায়ের উচ্ছেদের প্রতিবাদে বিক্ষোভ-মানববন্ধন
জুলাই ১৩, ২০২৪


































