বগুড়া ব্যুরো :
বগুড়ায় করোনায় আক্রান্ত হয়ে এক নারীর মৃতু্য হয়েছে। তার বাড়ি বগুড়ার নন্দীগ্রামে। বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এছাড়া গত ২৪ ঘন্টায় ৪ জনের করোনা শনাক্ত হয়েছে বলে স্বাস্থ্য বিভাগ জানিয়েছে।
বগুড়া সিভিল সাজর্ন ডা. শফিউল আজম এই তথ্য নিশ্চিত করে জানান, করোনা আক্রান্ত ওই নারী ৯ ফেব্রম্নয়ারি হাসপাতালে ভর্তি হয়ে রবিবার বিকালে মারা যান। বগুড়ায় সর্বশেষ করোনা আক্রান্ত হয়ে মৃত্য হয়েছিলো গত বছরের ২৭ জুলাই আর ওই বছরের আগস্টে সর্বশেষ করোনা রোগী শনাক্ত হওয়ার পর জেলায় করোনা শনাক্ত শুণ্য ছিলো। গত ২৪ ঘন্টায় নতুন করে করোনা শনাক্ত হওয়ার পর তিনি সকলকে স্বাস্থ্য বিধি মেনে চলার আহাবান জানিয়েছেন।
বগুড়ায় ২৪ ঘন্টায় করোনায় নারীর মৃত্যু শনাক্ত ৪
ফেব্রুয়ারি ২২, ২০২৪

































