অমর চাঁদ গুপ্ত অপু :
দিনাজপুরের ফুলবাড়ী থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে আজ বুধবার (১০ জুলাই) দুইজন মাদক কারবারীসহ ৭ জন মাদকসেবিকে আটক করা হয়েছে।
আটককৃতরা হলেন, ফুলবাড়ী পৌরশহরের পশ্চিম কাঁটাবাড়ী গ্রামের মৃত ডা. আব্দুল হামিদের ছেলে মো. রানা হোসেন (৫০), পশ্চিম গৌরীপাড়া গ্রামের মৃত শহিদুল ইসলামের ছেলে মো. হাফিজুল ইসলাম (৪২), উপজেলার শিবনগর ইউনিয়নের দাদপুর গ্রামের মৃত শমসের আলীর ছেলে মো. শরিফ ইসলাম (২৪), আব্দুল জলিলের ছেলে মো. জাকির হোসেন (৩৪), দক্ষিণ বাসুদেবপুর গ্রামের আব্দুল মজিদের ছেলে মো. হাফিজুল ইসলাম (৩৪) ও খয়েরবাড়ী ইউনিয়নের অ¤্রবাড়ী গ্রামের মহররম আলীর ছেলে সোলাইমান (৪৫) ও আলাদিপুর ইউনিয়নের বারাই গ্রামের শ্রী ধলু চন্দ্র রায়ের ছেলে গোপাল চন্দ্র রায় (২৫) প্রত্যেককে দুই মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করে কারাগারে পাঠানো হয়েছে। এরমধ্যে উপজেলার শিবনগর ইউনিয়নের দাদপুর গ্রামের মৃত হাফেজের ছেলে মো. আব্দুল জলিলকে (৫০) আদালতে সোপর্দ করা হয়েছে।
থানা সূত্রে জানা যায়, উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর মো. আল কামাহ তমাল ও থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাফিজারের নেতৃত্বে আজ মঙ্গলবার (১০ জুলাই) সকাল থেকে উপজেলার বিভিন্ন স্থানে মাদক বিরোধী অভিযান চালিয়ে উল্লেখিত ব্যক্তিদের আটক করা হয়। পরে আটককৃত ব্যক্তিদের মধ্যে ৭জনকে উপজেলা সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মুহাম্মাদ জাফর আরিফ চৌধুরীর ভ্রাম্যমাণ আদলতে সোপর্দ করা হয়। আদালত প্রত্যেককে ২ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।
থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাফিজার রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মাদক বিরোধী অভিযান অব্যাহত রাখা হবে।
আমন্ত্রণ/এজি
ফুলবাড়ী থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে ৮ জন আটক সাত জনের কারাদন্ড, একজনকে আদালতে সোপর্দ
জুলাই ১০, ২০২৪


































