আব্দুর রাজ্জাক, দিনাজপুর :
অনাড়ম্বর আয়োজনের মধ্য দিয়ে সোমবার (৮ জুলাই) রাতে দিনাজপুর এসএসসি’ ১৯৭৬ ব্যাচ বন্ধু-স্বজন-অগ্রজ ও অনুজদের পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।
শহরের বালুবাড়ীস্থ পল্লীশ্রী অডিটোরিয়ামে আমেরিকান প্রবাসী আনোয়ার সুবহানী-লিখন দম্পতির পৃষ্ঠপোষকতায় দিনাজপুর এসএসসি’ ১৯৭৬ ব্যাচ আয়োজিত বন্ধু-স্বজন-অগ্রজ ও অনুজদের পুনর্মিলনী অনুষ্ঠিত হয়।
মিলনমেলার আলোচনা ও স্মৃতিচারণ অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথির বক্তব্য রাখেন দিনাজপুর সরকারি কলেজের অবসরপ্রাপ্ত শিক্ষক প্রফেসর আব্দুল জব্বার ও দিনাজপুর জিলা স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক বজির চৌধুরী। এর আগে শৈশব-কৈশোর ও দুঃসময়ের স্মৃতি সহপাঠীদের সামনে তুলে ধরেন সাবেক ছাত্রনেতা রেজাউন নবী সরকার, রঞ্জু, রবিউল আউয়াল রবি, আলতাফুজ্জামান মিতা, মুরাদুল ইসলাম মুরাদ প্রমুখ। এছাড়াও মাইক হাতে নিয়ে শৈশবের স্মৃতিচারণ করেন মালেকা পারভীন বেবী, নাজনীন বেবী, নুরুজ্জামান সুবহানী মানু, বাবুল প্রমুখ।
আনন্দঘন পরিবেশে এই এসএসসি’ ৭৬ ব্যাচের মিলনমেলায় ২০০জন বন্ধু-স্বজন-অগ্রজ ও অনুজ অংশ নেন।
আমন্ত্রণ/এজি
দিনাজপুর এসএসসি’ ১৯৭৬ ব্যাচের বন্ধু-স্বজন-অগ্রজ ও অনুজদের পুনর্মিলনী
জুলাই ১০, ২০২৪


































