আমন্ত্রণ প্রতিবেদক, দিনাজপুর :
দিনাজপুরে মাদক বিরোধী অভিযান চালিয়ে ফেনসিডিল(গ্রিপ) সহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) ।
মঙ্গলবার (৮ জুলাই) দিবাগত গভীর রাতে সদর উপজেলার কমলপুর ইউনিয়নে চকচকিয়া গ্রামে একটি বাড়িতে অভিযান চালিয়ে খাটের নিচ থেকে ও এক মাদক কারবারির সাথে থাকা বস্তায় ১০৭ বোতল ফেনসিডিল জব্দ করা হয়। আটককৃতরা হলেন কমলপুর ইউনিয়নের চকচকিয়া পাড়ার লতিফুর রহমানের ছেলে ইমরান বাবু ও একই এলাকার শামসুদ্দিনের ছেলে আরমান আলী।তারা সম্পর্কে চাচা ও ভাতিজা।খুচরা মাদক কারবারীদের সরবরাহের উদ্দেশ্যে ভাতিজার ইমরান বাবুর কাছ থেকে পাইকারি দরে ফেনসিডিল(গ্রীপ) সংগ্রহ করতে এসেছিল চাচা আরমান আলী । এসময় হাতেনাতে আটক হয় তারা।জব্দ হয় ১০৭ বোতল ফেনসিডিল(গ্রীপ)।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ডিএনসি জেলা কার্যালয়ের উপপরিচালক মো. শহিদুল মান্নাফ কবীর জানান, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে থানায় হস্তান্তর করা হয়েছে । এছাড়া মাদক সংক্রান্ত তথ্য দিয়ে সহযোগিতার আহবান জানান।
আমন্ত্রণ/এজি
দিনাজপুরে মাদক কারবারি চাচা ভাতিজা গ্রেফতার
জুলাই ১০, ২০২৪


































