কাশী কুমার দাস, দিনাজপুর :
দিনাজপুরের বেসরকারি সংস্থা ঝানজিরা সমাজ কল্যাণ সংস্থার (জেএসকেএস) উদ্যোগে, জিএফএ কনসালটিং গ্রæপের সহযোগিতায় এবং নাগরিকতা-সিভিল এনগেজমেন্ট ফান্ড “ইম্পাওয়ার” প্রকল্পের আওতায় প্রান্তিক জনগোষ্ঠির সেবায় প্রবেশগম্যতা বৃদ্ধিতে জেলা সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার (৩০ সেপ্টেম্বর) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত সমন্বয় সভায় সভাপতিত্ব করেন জেএসকেএস এর নির্বাহী পরিচালক মোস্তফা কামাল। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এসএম হাবিবুল হাসান। এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা শিক্ষা কর্মকর্তা খন্দকার আলাউদ্দিন আল আজাদ, জেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপ-পরিচালক এটিএম নজমুল হুদা, দিনাজপুর টিসিসি’র ভারপ্রাপ্ত অধ্যক্ষ রকিবুল ইসলাম, হরিজন প্রতিনিধি হরিদেব, কাহারোল ইউপি চেয়ারম্যান আতাউর রহমান, আদিবাসী নেতা লুকাস সরেন প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রজেক্ট ম্যানেজার হারুন-অর-রশিদ এবং সার্বিক তত্ত¡াবধানে ছিলেন জেএসকেএস’র টেকনিক্যাল স্পেশালিস্ট মর্জিনা রুপা।
প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এসএম হাবিবুল হাসান বলেন, সেবা প্রদানকারী সংস্থার সাথে সেবা গ্রহণকারী প্রান্তিক জনগোষ্ঠির সাথে সেতুবন্ধন রচনা করতে হবে। সেই সাথে তাদের উন্নয়নের মূল স্রোতধারায় আনতে পারলে তারা পিছিয়ে থাকবে না। তাদের অধিকার, ক্ষতায়নের ব্যাপারে তারা নিজেরই সচেতন হবে। এজন্য সরকারি-বেসরকারি সংস্থাগুলোকে তাদের পাশে থাকতে হবে সহযোগিতার মাধ্যমে।
সভাপতির বক্তব্যে জেএসকেএস’র নির্বাহী পরিচালক মোস্তফা কামাল বলেন, আমরা ইম্পাওয়ার প্রকল্পের মাধ্যমে দিনাজপুর সদর, বিরল, বীরগঞ্জ ও কাহারোল উপজেলার আদিবাসী ও দলিত জনগোষ্ঠির বিশেষ করে যুব ও নারীদের নেতৃত্ব, অধিকার, অংশগ্রহণ ও প্রতিনিধিত্ব বৃদ্ধি করা এবং সরকারি সেবা ও সুযোগ সুবিধায় তাদের প্রবেশাধিকার নিশ্চিত করতে সহযোগিতা প্রদান করে আসছি।
আমন্ত্রণ/এজি
দিনাজপুরে প্রান্তিক জনগোষ্ঠির সেবায় প্রবেশগম্যতা বৃদ্ধিতে সমন্বয় সভায়
সেপ্টেম্বর ৩০, ২০২৬
































