বগুড়া ব্যুরো :
বগুড়ায় ট্রেনে কাটা পড়ে রাবেয়া বেগম (৫০) নামের এক গৃহবধূ নিহত হয়েছেন। আজ সোমবার (২৮ সেপ্টম্বর) বেলা সোয়া ১১টার দিকে সদর উপজেলার শহরাদীঘি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রাবেয়া বেগম ওই এলাকার হালিম খাঁয়ের স্ত্রী।
জানা গেছে, রাবেয়া বেগম দীর্ঘদিন ধরে মানসিকভাবে অসুস্থ ছিলেন এবং নিয়মিত চিকিৎসা নিচ্ছিলেন। সোমবার সকালে পরিবারের সদস্যদের অগোচরে তিনি বাড়ি থেকে বের হয়ে নিকটস্থ রেললাইনের ওপর উঠে পড়েন। এ সময় সান্তাহার থেকে লালমনিরহাটগামী ‘করতোয়া এক্সপ্রেস’ ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
বগুড়া রেলওয়ে স্টেশন পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) বাবলুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
আমন্ত্রণ/এজি
বগুড়ায় ট্রেনে কাটা পড়ে গৃহবধূর মৃত্যু
সেপ্টেম্বর ২৮, ২০২৬
































