মো. আসতারুল আলম, দিনাজপুর :
আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস-২০২৬ উপলক্ষে দিনাজপুরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেল ৫টায় শহরের রাজবাড়ী উড়াওপাড়ায় সভার আয়োজন করে উত্তরবঙ্গ আরটিআই ফোরাম।
আলোচনা সভায় তথ্য অধিকার আইন, নাগরিক সচেতনতা বৃদ্ধি, সরকারি সেবায় স্বচ্ছতা ও জবাবদিহিতা প্রতিষ্ঠায় তথ্য অধিকার আইনের গুরুত্ব নিয়ে মতবিনিময় করা হয়। বক্তারা বলেন, তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত হলে নাগরিকরা তাদের অধিকার সম্পর্কে আরও সচেতন হবে এবং গণতান্ত্রিক ও অংশগ্রহণমূলক সমাজ গঠনে কার্যকর ভূমিকা রাখতে পারবে।
সভায় উপস্থিত ছিলেন উত্তরবঙ্গ আরটিআই ফোরামের আহ্বায়ক মুকিদ হায়দার, সদস্য সামিউল আলম জনি, অনামিকা পান্ডে, রাসেল রানা, মারুফা বেগম, শিবানী উড়াও, মায়া রানীসহ ফোরামের অন্যান্য সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বক্তারা তথ্য অধিকার আইনের যথাযথ প্রয়োগ ও জনসচেতনতা বৃদ্ধির মাধ্যমে স্বচ্ছ, জবাবদিহিমূলক এবং তথ্যভিত্তিক সমাজ গঠনের আহ্বান জানান।
আমন্ত্রণ/এজি
আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে উত্তরবঙ্গ আরটিআই ফোরামের আলোচনা সভা
সেপ্টেম্বর ২৮, ২০২৬































