মো. ইউসুফ আলী, বিশেষ প্রতিবেদক, দিনাজপুর :
দিনাজপুরে নবজীবন নারী উন্নয়ন সংস্থার উদ্যোগে শিশু নিখোঁজ, হত্যা ও পাচারের প্রতিবাদে আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) দিনাজপুর প্রেসক্লাবের সম্মুখ সড়কের সামনে ঘন্টাব্যাপী এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।
মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন নবজীবন নারী উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক রওশন আরা, দিনাজপুর প্রেসক্লাবের সহ সভাপতি আজহারুল আজাদ জুয়েল, অভিভাবক মোঃ সাখাওয়াতুল কবির চৌধুরী, মনিরা খানম, নাসিমা খাতুন, নবজীবন শিশু বিকাশ কেন্দ্রের প্রধান শিক্ষক ফরিদা ইয়াসমিন, সমাজকর্মী মকিদ হায়দার শিপন, সহকারী শিক্ষক শামীমা আকতার প্রমুখ।
এ সময় নবজীবন উন্নয়ন সংস্থার অন্যান্য কর্মকর্তা, সদস্যবৃন্দ, অন্যান্য অভিভাবকবৃন্দসহ বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষ মানববন্ধন কর্মসূচিতে অংশগ্রহণ করেন।
বক্তারা নিখোঁজ শিশুদের দ্রæত সন্ধান পেতে ও নিরাপদে ঘরে ফেরাতে কার্যকর পদক্ষেপ গ্রহণ করার আহ্বান জানান।
আমন্ত্রণ/এজি
দিনাজপুরে শিশু নিখোঁজ, হত্যা ও পাচারের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালিত
সেপ্টেম্বর ২৮, ২০২৬
































