মাহমুদুল হক মানিক, বিরামপুর (দিনাজপুর) :
দিনাজপুরের বিরামপুর উপজেলায় আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে মাসিক আইন-শৃঙ্খলা বিষয়ক সভা উপজেলা নির্বাহী কর্মকর্তা তানজিনা খাতুন এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে।
থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রাজ্জাক, উপজেলা বিএনপির সভাপতি মিয়া মো. শফিকুল আলম মামুন, পৌর বিএনপির সভাপতি হুমায়ুন কবির, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি এ কে এম শাহাজান, বিনাইল ইউনিয়নের চেয়ারম্যান হুমায়ুন কবির বাদশা, জোতবানি ইউনিয়নের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আরমান হোসেন, কলেজিয়েট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলাম, সাংবাদিক মাহমুদুল হক মানিক ও শাহ আলম মন্ডল।
আইন শৃঙ্খলা বিষয়ে সভায় বক্তারা বলেন, শহরের যানজট নিরসন,ফুটপাত অবমুক্ত,ট্রাফিক ব্যবস্থায় জোরদার, সড়ক দুর্ঘটনা রোধে সচেতনামূলক প্রচারসহ উপজেলার উন্নয়নে বিভিন্ন কর্মসূচি গ্রহন করা হবে বলে উল্লেখ করেন।
আমন্ত্রণ/এজি
বিরামপুরে আইন-শৃঙ্খলার কমিটির সভা
সেপ্টেম্বর ২৮, ২০২৬






























