মো. আফজাল হোসেন, দিনাজপুর :
দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার পৌরসভা এলাকার উত্তর সুজাপুর প্রাণিসম্পদ হাসপাতাল চত্বরে মাদকের বিরুদ্ধে সচেতনা গড়তে, সমাজে মাদকের কুফল ও মাদকমুক্ত সমাজ গঠনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
গত শনিবার রাত ৮ টায় উপজেলার পৌরসভা এলাকার প্রাণিসম্পদ হাসপাতাল চত্বরে ১ নম্বর ওয়ার্ড মাদক নির্মূল কমিটির মাদকমুক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন ও বক্তব্য রাখেন, ফুলবাড়ী সরকারি কলেজ, ঈদগাহ মাঠ কমিটির ইমাম মাওলানা সৈয়দ আ. জাকের। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ফুলবাড়ী উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা পরিষদের প্রশাসক আহমেদ হাছান, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ফুলবাড়ী থানার এসআই মো. মাজেদ, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মুরতুজা হক শাহ অষ্টিন, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মো, মঞ্জুরুল কাদির বাবু দিনাজপুর জেলা এনসিপির ভারপ্রাপ্ত সদস্য সচিব মো. ইমরান চৌধুরী নিশাদ, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক বিশিষ্ট ঠিকাদার মো. আতিয়ার রহমান মিন্টু, অবসরপ্রাপ্ত সহকারী অধ্যাপক ইলিয়াছুর রহমান শাহ, আলহাজ্ব আসলাম হোসেন, উপজেলা বিএনপির সদস্য মো. মোশাররফ হোসেন, ফুলবাড়ী উপজেলা এনসিপির যুগ্ম সম্বন্বয়কারী মো. সিহাব হোসেন প্রমুখ।
কাদের। এছাড়া এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ছিলেন। আয়োজনে ছিলেন ১ নং ওয়ার্ড মাদক নির্মূল কমিটি উত্তর সুজাপুর। সার্বিক ব্যবস্থাপনা ও সহযোগিতায় ছিলেন পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক বিশিষ্ট ঠিকাদার মো. আতিয়ার রহমান মিন্টু। এ সময় ফুলবাড়ী উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
আমন্ত্রণ/এজি
ফুলবাড়ীতে মাদকমুক্ত সমাজ গঠনে আলোচনা সভা অনুষ্ঠিত
সেপ্টেম্বর ২৭, ২০২৬
































