আতাউর রহমান, পার্বতীপুর (দিনাজপুর) প্রতিবেদক :
দিনাজপুরের পার্বতীপুরে জমির মালিকানা নিয়ে পূর্ব শত্রæতার জের ধরে প্রায় ৪ একর জমির উঠতি রোপা আমন ক্ষেতে ক্ষতিকর রাসায়নিক ছিঁটিয়ে পুরো ফসলের মাঠ বিনষ্ট করে দিয়েছে প্রতিপক্ষের লোকজন।
গত সোমবার (২১ সেপ্টেম্বর) ভোর রাতে সূর্যোদয়ের কিছু আগে উপজেলার হাবড়া ইউনিয়নের ঝিনাইকুঁড়ি স্কুলপাড়া গ্রামে ফসল বিনষ্টের এ ঘটনা ঘটেছে।
জানা গেছে, ক্ষতিগ্রস্ত কৃষক ও ওই গ্রামের মৃত আব্দুল হাকিম সরকারের ছেলে জাহাঙ্গীর আলম (৫০), তার পৈত্রিক সূত্রে পাওয়া গ্রামের শিকারমারী পাথারের ৪ একর জমির মধ্যে এ বছর ২ একর জমিতে জিরা-৩৪ জাতের সুগন্ধি ধান ও অপর ২ একর জমিতে স্বর্ণা-৫ জাতের রোপা আমন ধান চাষ করেছেন।
তিনি জানান- ঘটনার দিন ভোর রাত ৫টা ৪০ মিনিটের দিকে তিনি লোক মুখে খবর পান ১৩ থেকে ১৪ জন লোক ব্যাটারি চালিত স্প্রে মেশিন দিয়ে তার জমিতে কি যেন স্প্রে করছে। খবর পেয়ে তার জাহাঙ্গীর আলম তার জ্ঞাতি-গোষ্ঠির লোকজনকে নিয়ে দ্রæত ঘটনা স্থলে পৌঁছিলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। এ ঘটনার ২৪ ঘন্টার মধ্যে সবুজ সতেজ ধান ক্ষেত শুকিয়ে যাওয়া খড়ের রুপ ধারন করে। এতে তার প্রায় ৪ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে তিনি দাবি করেছেন।
তিনি বলেন, একই গ্রামের মৃত মোজাম্মেল হকের ছেলে জসিম উদ্দিন ও তার শরিকদের সাথে ঘটনা স্থলের পাশের জমি নিয়ে দীর্ঘ ১০ বছর ধরে বিরোধ চলে আসছে। গত বছরের একই সময়ে ওই এলাকার বিরোধীয় ১.৩০ একর রোপা আমন জমিতে ক্ষতিকর তরল রাসায়নিক ছিটিয়ে খেতের ফসল বিনষ্ট করে। তবে এ বছর বিনষ্ট করা ফসলি জমি নিয়ে কারো সাথে কোন বিরোধ নেই বলে ক্ষতিগ্রস্ত কৃষক জাহাঙ্গীর আলম জানান।
ক্ষতিগ্রস্ত কৃষক জাহাঙ্গীর আলম ফসল বিনষ্ঠের ঘটনায় আজ বুধবার (২৩ সেপ্টেম্বর) পার্বতীপুর মডেল থানা পুলিশ, উপজেলা প্রশাসন ও কৃষি বিভাগকে লিখিতভাবে অবহিত করেছেন।
আমন্ত্রণ/এজি
ক্ষতিকর রাসায়নিক ছিটিয়ে ৪ একর জমির রোপা আমন বিনষ্ট করেছে দুর্বৃত্তরা
সেপ্টেম্বর ২৩, ২০২৬
































