গোপাল মোহন্ত, গোবিন্দগঞ্জ প্রতিবেদক :
গাইবান্ধার গোবিন্দগঞ্জের রংপুর ইপিজেড বাস্তবায়নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার (১৭ জুন) বিকেল ৪টায় ঢাকাÑরংপুর মহাসড়কের থানা মোড়ে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। আমরা গোবিন্দগঞ্জবাসীর আয়োজনে এই মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন এমএ মতিন মোল্লা, সাজাদুর রহমান সাজু, ওমর ফারুক, আব্দুস সালাম, অয়ন ইসলাম, আবু রায়হান প্রমুখ।
বক্তারা বলেন গোবিন্দগঞ্জে রংপুর ইপিজেড বাস্তবায়ন হলে গাইবান্ধা জেলা সহ পার্শ্ববর্তী জেলা সমূহের পাঁচ লক্ষ মানুষ বিভিন্ন ভাবে উপকৃত হবেন। এতে করে বেকারত্ব কমে যাবে এবং দেহ উন্নয়নের দিকে ধাবিত হবে। তাই ইপিজেড স্থাপনের সরকারের গৃহীত সিদ্ধান্ত অবিলম্বে বাস্তবায়ন করা হোক। মানববন্ধনে গোবিন্দগঞ্জের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ছাড়াও শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষক, স্কাউট সদস্য ও স্বেচ্ছাসেবী বিভিন্œ সংগঠনের নেতা কর্মী ব্যানার নিয়ে উপস্থিত ছিলেন।
এদিকে ঢাকা-রংপুুর সড়ক অবরোধ করে মানববন্ধন কর্মসূচী চলাকালে ওই মহাসড়কসহ গোবিন্দগঞ্জ-দিনাজপুর আঞ্চলিক মহাসড়কে সকল প্রকার যানবাহন চলাচল প্রায় ঘন্টাব্যপি বন্ধ থাকে। পরে উপজেলা নির্বাহী অফিসার সৈয়দা ইয়াসমিন সুলতানা ঘটনাস্থলে এসে জেলা প্রশাসকসহ সরকারের উচ্চ পর্যায়ে জানানোর আশ^াস দিলে এই মানববন্ধন ও অবরোধ তুলে নেয়া হয়।
আমন্ত্রণ/এসিজি


































