বগুড়া ব্যুরো :
বগুড়ার শিবগঞ্জে উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের নতুন কমিটি গঠন করা হয়েছে। এ উপলক্ষে শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যা সাতটায় বগুড়া শহরের সনাতন মন্দিরে জেলা কমিটির আহবানে এক সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বগুড়া জেলা কমিটির সভাপতি ডাক্তার এন সি বাড়ুই।
বক্তব্য রাখেন এবং উপস্থিত ছিলেন জেলা কমিটির সহ-সভাপতি চন্দন চক্রবর্তী, কোষাধ্যক্ষ রমেশ চন্দ্র ঘোষ, জেলা কমিটির সদস্য ডাক্তার দেবাশীষ কুমার গুপ্ত প্রমুখ নেতৃবৃন্দ।
সভা শেষে শিবগঞ্জের বিশিষ্ট ব্যবসায়ী সমাজসেবক গণেশ প্রসাদ কানুকে সভাপতি ও আশীষ নাথ সরকার কে সাধারণ সম্পাদক করে ৭১ সদস্য বিশিষ্ট শিবগঞ্জ উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের কমিটি গঠন করা হয়।
আমন্ত্রণ/এজি
শিবগঞ্জে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের কমিটিতে গনেশ সভাপতি ও আশীষ সম্পাদক
সেপ্টেম্বর ১৮, ২০২৬
































