আব্দুর রাজ্জাক আশিক, ধুনট (বগুড়া) প্রতিবেদক :
‘মানুষ, পৃথিবী ও সমৃদ্ধির জন্য সাক্ষরতা’—এ প্রতিপাদ্যকে সামনে রেখে বগুড়ার ধুনটে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকাল ১০টায় উপজেলা প্রশাসন ও উপজেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এতে উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
পরে উপজেলা পরিষদের সভাকক্ষে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা আবু রুশট মতিনের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফ উল্লাহ নিজামী, ধুনট পৌর বিএনপির সভাপতি আলিমুদ্দিন হারুন মণ্ডল, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল মুনসুর আহমেদ পাশা, সাবেক পৌর প্রশাসক আকতার আলম সেলিম এবং ধুনট প্রেসক্লাবের সভাপতি রফিকুল আলম।
আলোচনা সভায় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, উপজেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ, শিক্ষক, শিক্ষার্থী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, ব্যক্তি ও সমাজের উন্নয়নে সাক্ষরতার গুরুত্ব অপরিসীম। একটি শিক্ষিত ও সচেতন সমাজ গঠনে সকলকে সাক্ষরতা কার্যক্রমে আরও সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান তারা।
আমন্ত্রণ/এজি
ধুনটে আন্তর্জাতিক সাক্ষরতা দিবসে র্যালি ও আলোচনা সভা
সেপ্টেম্বর ৮, ২০২৬
































